আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 9, 2026, 2:36 am || প্রকাশের তারিখ: March 23, 2020, 1:15 pm
করোনা আতঙ্ক: সাভারে দুই কারখানা বন্ধ ঘোষনা
সাভার সংবাদদাতা।। মহামারী করোনাভাইরাস আতঙ্কে সাভারের হেমায়েতপুর এলাকায় দীপ্ত এ্যাপারেলস ও ডার্ড গার্মেন্টস লি. নামে দুটি তৈরি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষনা করেছে কতৃপক্ষ।

রবিবার করোনা আতঙ্কে কারখানায় অনির্দিষ্টকালের জন্য বন্ধের নোটিশ টাঙ্গিয়ে দেওয়া হয়।

নোটিশে বলা হয়, দেশে করোনাভাইরাস (কেভিড-১৯) এর প্রকোপের কারণে কারখানায় কর্মরত শ্রমিক/কর্মচারীদের স্বাস্থ্য ঝুঁকির কথা বিবেচনা করে আগামীকাল (২৩ মার্চ) সোমবার থেকে পরর্বর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত কারখানা বন্ধ থাকবে। উক্ত বন্ধের সময় সকলকে প্রয়োজনীয় সুরক্ষা বিধি মেনে চলার বলা হয়েছে। পরবর্তীতে করোনাভাইরাসের উন্নতি হলে কারখানা খোলার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে এবং সকলকে জানানো হবে।

শিল্প পুলিশ-১ এর পরিদর্শক মাহমুদুর রহমান বলেন, করোনাভাইরাস সংক্রমণ আতঙ্কে সাভারের হেমায়েতপুর এলাকার দীপ্ত ও ডার্ড গার্মেন্ট নামে দুইটি তৈরি পোশাক কারখানা বন্ধ ঘোষনা করেছে কতৃপক্ষ। তবে শ্রমিকদের পাওনাদি পরিশোধের ব্যাপারে পরবর্তীতে সরকারি নির্দেশনা অনুযায়ী সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছেন মালিকপক্ষ। এছাড়া বন্ধকালীন সময়ে সকল শ্রমিককে চলিত মাসের বেতন পরিশোধ করা হবে বলে কতৃপক্ষ তাদের জানিয়েছেন বলেও জানান তিনি।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম