আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 18, 2026, 5:23 am || প্রকাশের তারিখ: March 23, 2020, 4:20 pm
সৌদিতে ২১ ‍দিনের কারফিউ জারি
আমাদেরবাংলাদেশ ডেস্ক।। আজ (সোমবার) সন্ধ্যা থেকে করোনাভাইরাস প্রতিরোধে সৌদি আরবে কারফিউ জারি হচ্ছে দেশটির বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদ রোববার এই কারফিউয়ের আদেশ দেন।

আরব নিউজে বলা হয়েছে, প্রতিদিন সন্ধ্যা ৭টায় কারফিউ (সান্ধ্য আইন) শুরু হবে। চলবে সকাল ৬টা পর্যন্ত। সৌদি গেজেটের খবরে বলা হয়েছে, দেশটিতে রবিবার পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫১১ জনে।

এর মধ্যে রোববারই ১১৯ জন আক্রান্ত হন। দেশটিতে শনিবার আক্রান্ত হন ৪৮ জন। আক্রান্তদের মধ্যে ইতোমধ্যে মোট ১৮ জন সুস্থ হয়ে উঠেছেন। এক সংবাদ সম্মেলনে আবদেল জনগণকে ঘরে থাকা এবং অন্যের সঙ্গে না মেশা ও বাইরে না বের হওয়ার আহ্বান জানান বাদশাহ সালমান। তিনি জানান, কমিউনিটি যোগাযোগের মাধ্যমে আক্রান্ত হন ৪০ জন।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম