আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 18, 2026, 5:32 am || প্রকাশের তারিখ: March 24, 2020, 2:49 pm
করোনাভাইরাসঃ বিশ্বব্যাপী যুদ্ধবিরতির আহ্বান জাতিসংঘের
আমাদেরবাংলাদেশ ডেস্ক।। মহামারি করোনা ভাইরাসে (কোভিড-১৯) বিশ্বব্যাপী সাড়ে ১৬ হাজারের অধিক লোকের প্রাণহানি ঘটেছে। এমন পরিস্থিতিতে প্রাণঘাতী ভাইরাসটির থাবা থেকে সংঘাত কবলিত অঞ্চলের বেসামরিক মানুষকে রক্ষায় অবিলম্বে বিশ্বজুড়ে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস।

ফরাসি বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, সোমবার (২৩ মার্চ) নিউ ইয়র্কে সংস্থাটির সদর দপ্তরে এক সংক্ষিপ্ত ভাষণের মাধ্যমে তিনি আহ্বানটি জানান। গুতেরেস বলেছিলেন, এখন সশস্ত্র সংঘাতকে লকডাউনে পাঠানো এবং সকলের জীবন রক্ষায় সত্যিকার লড়াইয়ে মনোনিবেশের সময় এসেছে।

তিনি আরও বলেন, আপনারা সকলে বন্দুকের গর্জন থামান, বোমা বর্ষণ ও বিমান হামলা বন্ধ করুন। আর তা হলেই কেবল জীবন রক্ষাকারী ত্রাণ পাঠানোর পথ সুগম হবে।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম