আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 9, 2026, 1:07 am || প্রকাশের তারিখ: March 24, 2020, 4:39 pm
কাউখালী আ’লীগের উদ্যোগে করোনা প্রতিরোধে ইউএনও’র কাছে মাস্ক ও সাবান হস্তান্তর
কাউখালী সংবাদদাতা।। পিরোজপুরের কাউখালীতে আজ মঙ্গলবার সকালে ইউএনও’র কার্যালয়ে বাংলাদেশ আওয়ামীলীগ কাউখালী উপজেলা শাখার পক্ষ থেকে করোনা ভাইরাসের প্রতিষোধক হিসাবে মাস্ক ও সাবান কাউখালী উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ খালেদা খাতুন রেখা ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু সাঈদ মিঞা মনু কাছে হস্তান্তর করা হয়।

এসময় উপস্থিত ছিলেন কাউখালী উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সুনীল কুন্ডু, সাধারণ সম্পাদক ও সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান তালুকাদর পল্টন, সাবেক সাংগঠনিক সম্পাদক ও চিরাপারা পারসাতুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মাহামুদ খান খোকন।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম