প্রিন্ট এর তারিখ: July 23, 2026, 6:52 pm || প্রকাশের তারিখ: March 24, 2020, 4:57 pm
নিজস্ব প্রতিবেদক।। করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমক থেকে দায়িত্বরত পুলিশ সদস্যদের মুক্ত রাখার জন্য তাদের নিরাপত্তায় রংপুর জেলায় কর্মরত পুলিশ সদস্যদের সচেতন থাকার আহ্বান জানিয়েছেন রংপুর জেলা পুলিশ সুপার জনাব বিপ্লব কুমার সরকার। দায়িত্বে নিয়োজিত সকল পুলিশ সদস্যকে রেইনকোট, ফুল হাতা শার্ট, হ্যান্ড গ্লাভস, এবং মাক্স পরার জন্য সকলকে আহ্বান করেন।
করোনা প্রতিরোধে শুরু থেকেই কাজ করে যাচ্ছে রংপুর জেলা পুলিশ। এরই অংশ হিসেবে মানুষের বাড়ি বাড়ি গিয়ে তাদেরকে নিরাপদ থাকতে করনীয় ও বিশেষ সচেতন করছেন। সরকারের প্রতিটি নির্দেশনা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিয়ে তা মানতে আহবান জানাচ্ছে রংপুর জেলা পুলিশ। এজন্য, আইন-শৃঙ্খলার দায়িত্বে ব্যবহৃত পুলিশের গাড়ি গুলোতে লাগানো হচ্ছে সচেতনতামূলক পোস্টার। সাধারণ মানুষের মধ্যে বিলি করা হচ্ছে লিফলেট হ্যান্ডবিলসহ অন্যান্য প্রচারপত্র। পুলিশের গাড়িতে মাইক লাগিয়ে সাধারণ মানুষকে সচেতন করছেন রংপুর জেলার সকল থানার পুলিশ সদস্যরা।
রংপুর জেলা পুলিশ সুপার জানান, দেশ ও দেশের মানুষের কল্যাণে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করছে রংপুর জেলা পুলিশ।করোনা ভাইরাস মোকাবেলা সহ মানুষের যে কোনো প্রয়োজনে পুলিশ সদস্যরা পাশে থাকবে। যেকেন সমস্যা নগরবাসীকে সেবা দিতে প্রস্তুত আমাদের পুলিশ সদস্যরা।
কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ আজিজুল ইসলামের কাছে করোনা সচেতনা বিষয় সম্পর্কে জানতে চাইলে আমাদেরবাংলাদেশ.কমের প্রতিবেদক কে বলেন তিনি করোনা ভাইরাস থেকে রংপুর জেলার পুলিশ সদ্যস্যেদের মুক্ত রাখতে জনাব বিপ্লব কুমার সরকার,বিপিএম,বার, পিপিএম পুলিশ সুপার রংপুর মহোদয় স্যার এর জেলা পুলিশ রংপুর ডিউটিতে নিয়োজিত সকল পুলিশ সদস্যেদের রেইনকোট, ফুল হাতা শার্ট, হ্যান্ড গ্লাভস এবং মাক্স পরার জন্য নির্দেশ প্রদান করছেন ও সকলকে সচেতন হয়ে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।