আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 18, 2026, 6:24 am || প্রকাশের তারিখ: March 24, 2020, 5:58 pm
৯ ই এপ্রিল পর্যন্ত বন্ধ থাকবে শিক্ষা-প্রতিষ্ঠান
ঢাকা।। করোনা সতর্কতায় সারাদেশে সকল শিক্ষা প্রতিষ্ঠান ৯ এপ্রিল পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে।

আজ (মঙ্গলবার) সচিবালয়ে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির সভাপতিত্বে অনুষ্ঠিত শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের যৌথ সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়।

এছাড়া ১ এপ্রিল থেকে শুরু হতে যাওয়া এইচএসসি ও সমমানের পরীক্ষাও স্থগিত করা হয়েছে। এর আগে ৩১ মার্চ পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছিল।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম