আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 18, 2026, 6:24 am || প্রকাশের তারিখ: March 24, 2020, 6:02 pm
৫ দিন বন্ধ থাকবে পুঁজিবাজার
ঢাকা।। দেশে করোনা ভাইরাস প্রতিরোধে সরকার ২৬ মার্চ থেকে ১০ দিন ছুটি ঘোষণা করেছে। সরকারের এই সিদ্ধান্তে একমত পোষণ করে পুঁজিবাজারও ৫ দিন বন্ধের ঘোষণা দিয়েছে। ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই ও সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, সরকার ২৯ মার্চ থেকে ২ এপ্রিল পর্যন্ত দেশে সাধারণ ছুটি ঘোষণা করেছে। এর সাথে ২৬ মার্চ স্বাধীনতা দিবস, ২৭ ও ২৮ মার্চ এবং ৩ ও ৪ এপ্রিল সাপ্তাহিক ছুটি থাকবে। সব মিলিয়ে দেশের অন্যান্য প্রতিষ্ঠানের মতো পুঁজিবাজারও বন্ধ থাকবে।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম