আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 9, 2026, 1:08 am || প্রকাশের তারিখ: March 24, 2020, 7:54 pm
কেশবপুরে বিদ্যুৎস্পৃষ্টে কলেজ ছাত্রের মৃত্যু
কেশবপুর(যশোর)সংবাদদাতা।। যশোরের কেশবপুরে বিদ্যুৎস্পৃষ্টে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দুপুরে উপজেলার দোরমুটিয়া গ্রামে।

এলাকাবাসী জানায়, জুবায়ের হোসেন মিঠুন (১৭) বাড়িতে বিদ্যুতের তার জোড়া লাগানোর সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান। সে উপজেলার দোরমুটিয়া গ্রামের শফিকুল ইসলামের ছেলে এবং কেশবপুর সরকারি ডিগ্রী কলেজের প্রথম বর্ষের ছাত্র। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার জাহিদুল রহমান বলেন, মৃত অবস্থায় তাকে হাসপাতালে আনা হয়।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম