আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: September 16, 2026, 11:48 am || প্রকাশের তারিখ: March 24, 2020, 7:59 pm
কাউখালীতে ইউএনও’র উদ্যোগে ক্ষুদে শিক্ষার্থীরা তৈরি করছে হ্যান্ড স্যানিটাইজার
কাউখালী সংবাদদাতা।। করোনা ভাইরাসের সংক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্য হ্যান্ড স্যানিটাইজার তেরীর জন্য কাউখালী উপজেলা নির্বাহী অফিসার খালেদা খাতুন রেখা সরকারী বালক বিদ্যালয় কর্তৃপক্ষকে অনুরোধ জানালে বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ আমিনুর রহমান এর নেতৃত্বে একটি টিম গঠন করে মঙ্গলবার সকাল থেকে উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে বসে হ্যান্ড স্যানিটাইজার তৈরী করে।

হ্যান্ড স্যানিটাইজার তৈরীতে অংশ গ্রহণ করে সরকারী বালক বিদ্যালয়ের দশম শ্রেনীর ছাত্র নাফিউল্লাহ খান সিয়াম, তাহমিদ হোসেন, সপ্তম শ্রেনীর ছাত্র হাসান মাহমুদ অফি, মোঃ ফয়সাল,ষষ্ঠ শ্রেনীর ছাত্র জারিফ হাসান দাইয়াল, পঞ্চম শ্রেনীর ছাত্র মোঃ ইউছুপ। এরা সোমবার থেকে নিরলসভাবে মঙ্গলবার দুপুর পর্যন্ত কাজ করে।

এ কাজে অনুপ্রানিত হয়ে সরকারী বালিকা বিদ্যালয়ের শ্ক্ষিার্থীরা এসে হ্যান্ড স্যানিটাইজার তৈরী করা শুরু করে। এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার খালেদা খাতুন রেখা জানান, জনস্বার্থে এ কার্যক্রম চলমান থাকবে স্যানিটাইজারগুলো বিনা মূল্যে প্রদাসনহ স্বল্প মূল্যে বিক্রয় করে বিক্রয়লব্দ টাকা শিক্ষার্থীদেরকে প্রদান করা হবে।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম