আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: September 20, 2026, 6:52 pm || প্রকাশের তারিখ: March 24, 2020, 8:40 pm
হানতাভাইরাসে চীনে একজনের মৃত্যু
আমাদেরবাংলাদেশ ডেস্ক।। করোনাভাইরাসের প্রকোপ না কমতেই চীনে এবার হানতাভাইরাসে এক জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার চীনা সংবাদমাধ্যম গ্লোবাল টাইমস এক টুইটে এ তথ্য জানিয়েছে।

মূলত ইঁদুর থেকে ছড়ায় এই হানতাভাইরাস। এই ভাইরাসে আক্রান্ত হলে ক্লান্তি, জ্বর, শ্বাসকষ্টজনিত সমস্যা, মাথাব্যথা, চোখে ঝাপসা দেখা ও পেটের সমস্যা দেখা দেয়। এটি বায়ুবাহিত নয়। তবে ইঁদুরের মূত্র, মল ও লালার সংস্পর্শে আসলে এবং আক্রান্ত প্রাণীর কামড়ে এই ভাইরাসের সংক্রমণ হয়।
গ্লোবাল টাইমস জানিয়েছে, মৃত ব্যক্তি চীনের ইউনান প্রদেশের বাসিন্দা।

গত সোমবার তিনি বাসে করে শ্যানডং প্রদেশে যাচ্ছিলেন। বাসেই তার মৃত্যু হয়। বাসের অন্য ৩২ যাত্রীরও নমুনা পরীক্ষা করা হচ্ছে।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম