আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 18, 2026, 12:48 pm || প্রকাশের তারিখ: June 28, 2019, 3:00 pm
আপরাধ ও মাদক দমনসহ সর্বক্ষেত্রে সাফল্যে প্রশংসায় ভাসছেন ওসি রিজাউল হক দিপু
সাভার প্রতিনিধি:  আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ পুরস্কৃত হয়েছেন আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ রেজাউল হক দিপু ।

শুক্রবার (২৮ জুন) সকালে ঐতিহ্যবাহী মিলব্যারাক পুলিশ লাইন্সে ঢাকা জেলা পুলিশের মাসিক অপরাধ সভায় তার হাতে এ পুরস্কার তুলে দেন ঢাকা জেলার সুযোগ্য পুলিশ সুপার শাহ মিজানুর রহমান বিপিএম (বার) পিপিএম মহোদয়।

আশুলিয়া থানায় যোগদানের পরেই বুদ্ধিমত্তার সাথে আশুলিয়ার প্রায় সকল গুরুত্বপূর্ন মামলা দ্রুততার সাথে শেষ করত পুলিশের এ কর্মকর্তা ।তাছাড়া থানার ভিতরে এক প্রঙ্গাপনে "থানায় জিডি করতে কোন টাকা লাগে না" এ উক্তিটি সাধারন লোকের মধ্যে খুবই দ্রুত সাড়া ফেলে।

উল্লেখ্য,  ১৯৭৭ সালের ১৭ই নভেম্বর গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার পূন্যভূমির এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহন করেন শেখ রিজাউল হক দিপু। তার ডাক নাম দিপু। পিতা মরহুম শেখ ইকরামুল হক। সেবার ব্রত নিয়ে তিনি ২০০০ সালে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করেন। তিনি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার গানম্যান হিসেবে দীর্ঘদিন দায়িত্বও পালন করেছেন। এছাড়া বাংলাদেশের বিভিন্ন সুনামধন্য থানায় দায়িত্ব পালন এবং সর্বশেষ গত ২রা সেপ্টেম্বর ২০১৮ইং সালে ঢাকা জেলার আশুলিয়া থানায় যোগদান করেন।

 

 
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম