প্রিন্ট এর তারিখ: July 9, 2026, 1:09 am || প্রকাশের তারিখ: March 26, 2020, 10:10 pm
মৌলভীবাজার সংবাদদাতা।। মৌলভীবাজারে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব মুক্ত রাখতে ফায়ার সার্ভিসের গাড়ি দিয়ে শহরের বিভিন্ন সড়কে জীবানুনাশক পাণীয় স্প্রে ছিটানো হয়েছে।
বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল সাড়ে আটটায় পৌরসভার উদ্যোগে ও ফায়ার সার্ভিসের সহযোগিতায় এ কার্যক্রম আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
আনুষ্ঠানিক উদ্বোধন করেন, মৌলভীবাজার জেলা পুলিশ সুপার মোঃ ফারুক আহমদ পিপিএম (বার)। এসময় উপস্থিত ছিলেন, মৌলভীবাজার পৌর মেয়র মোঃ ফজলুর রহমান, ফায়ার সার্ভিসের উপ-পরিচালক হারুন পাশা।