আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 9, 2026, 1:08 am || প্রকাশের তারিখ: March 26, 2020, 10:18 pm
জেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আজিজুর রহমানের অন্যরকম স্বাধীনতা দিবস পালন
মৌলভীবাজার সংবাদদাতা।। করোনা ভাইরাস পরিস্থিতিতে জনগণের কথা বিবেচনা নিয়ে সরকারের পক্ষ থেকে স্বাধীনতা দিবসের সকল আনুষ্ঠানিকতা স্থগিত করা হয়। কিন্তু '৭১-এর রণাঙ্গনের বীরমুক্তিযোদ্ধা, মৌলভীবাজার জেলা পরিষদ চেয়ারম্যান, তৎকালীন গণপরিষদ সদস্য আজিজুর রহমান কে দমাতে পারেনি। করোনা যাতে কোন প্রভাব না ফেলে সেদিকে লক্ষ্য রেখে জনসমাগম এড়িয়ে তিনি একা মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন এবং শহীদদের কবরের পাশে কিছুক্ষণ অবস্থান করে তাদের জন্য দোয়া করেন।

এমনটা দেখা যায়, বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে শহরের সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে শহীদ মিনারের পাশে একা দাঁড়িয়ে থাকা এ মহান ব্যক্তিত্বকে।

উল্লেখ্য যে,জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে ২০২০ সালের স্বাধীনতা পুরস্কারের জন্য নয়জন বিশিষ্ট ব্যক্তি ও একটি প্রতিষ্ঠানকে নির্ধারণ করা হয়। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ২৫ শে মার্চ রাজধানী ওসমানী স্মৃতি মিলনায়তনে ২০২০ সালের স্বাধীনতা পুরস্কার দেওয়ার কথা ছিল। কিন্তু করোনা ভাইরাসের কারণে তা সম্ভব হয়নি। জানা যায়, স্বাধীনতা পদকে ভূষিত নয়জনের মধ্যে তিনি ও একজন ছিলেন।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম