আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 18, 2026, 11:53 am || প্রকাশের তারিখ: June 29, 2019, 5:25 pm
শার্শায় বাসের ধাক্কায় গরু বহনকারী নসিমন চালকের মৃত্যু : আহত-১
আসাদুর রহমান,শার্শা প্রতিনিধি : যশোরের শার্শার জামতলায় বাসের ধাক্কায় গরু বহনকারী নসিমন চালকের মৃত্যু হয়েছে। এসময় একজন গরু ব্যবসায়ী মারাতœক আহত হয়েছে। শনিবার বেলা সাড়ে ১১টায় নাভারন-সাতক্ষীরা মহাসড়কের শার্শার জামতলা বাজারে এই দূর্ঘটনা ঘটে। নিহত টুটুল হোসেন (৩৮) ঝিকরগাছা উপজেলার লক্ষীপুর গ্রামের মোকছেদ আলীর ছেলে। এসময় স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় গরু ব্যবসায়ী ঝিকরগাছার শফিকুল ইসলামকে (৩০) উদ্ধার করে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে ।

নাভারন হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক রফিক উদ্দিন বলেন, টুটুল নসিমনে গরু নিয়ে ঝিকরগাছা থেকে সাতমাইল পশুহাটে যাচ্ছিলেন। জামতলা বাজারে পৌঁছালে যশোর থেকে ছেড়ে আসা সাতক্ষীরাগামী একটি বাস (যশোর-জ ১১-০১২৫) নিয়ন্ত্রন হারিয়ে পিছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই নসিমন চালক টুটুল নিহত হয়। বাসের চালক ও তার সহকারি পালিয়েছে তবে বাসটি আটক করা হয়েছে ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম