আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 9, 2026, 12:15 am || প্রকাশের তারিখ: March 26, 2020, 10:38 pm
ঝিনাইদহে করোনা প্রতিরোধে পুলিশের কুইক রেসপন্স টিম গঠন
ঝিনাইদহ সংবাদদাতা।। করোনা প্রতিরোধে সচেতনতা বাড়াতে ঝিনাইদহে ‘কুইক রেসপন্স টিম’ গঠন করেছে পুলিশ বিভাগ। বৃহস্পতিবার সকালে পুলিশ লাইনসে টিম গঠন করে তাদের বিভিন্ন বিষয়ে দিক নিদের্শনা দেন পুলিশ সুপার মো: হাসানুজ্জামান।

পরে থানা ও ডিবি পুলিশ শহরের পোষ্ট অফিস মোড়, হামদহ, চুয়াডাঙ্গা বাসন্ট্যান্ড, পাগলা কানাই এলাকাসহ বিভিন্ন স্থানে টহল দেয়। এসকল স্থানে ঔষধ ও নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রে দোকানপাঠ খোলা রেখে বাকি সবধরনের দোকান বন্ধ রাখতে এবং জন সমাগম এড়াতে নির্দেশ দেয়। এছাড়াও হ্যান্ড মাইক হাতে নিয়ে সাধারণ মানুষদের মাস্ক ব্যবহারের পাশাপাশি ঘরের বাহিরে বের হতে নিষেধ করে।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম