আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 9, 2026, 12:14 am || প্রকাশের তারিখ: March 26, 2020, 10:48 pm
ঝিনাইদহে স্বল্প পরিসরে মহান স্বাধীনতা দিবস পালিত
ঝিনাইদহ সংবাদদাতা।। ঝিনাইদহে স্বল্প পরিসরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসনের আয়োজনে শহীদ স্মৃতিসৌধে পুষ্পমাল্য অপর্ণ করা হয়। প্রথমে জেলা প্রশাসন, পরে পুলিশ বিভাগ ও মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। সেখান থেকে প্রেরণা একাত্তর চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিত্বে পুষ্পমাল্য অর্পণ করা হয়।

পরে সেখানে জাতীয় সংগীতের সাথে পতাকা উত্তোলন করা হয়। করোনা ভাইরাসের কারনে দিবসটি পালন সংক্ষিপ্ত করা হয়েছে বলে জানিয়েছে জেলা প্রশাসক সরোজ কুমার নাথ।

অনুষ্ঠানে জেলা প্রশাসক সরোজ কুমার নাথ, পুলিশ সুপার মো: হাসানুজ্জামান, জেলা পরিষদের সচিব রেজাই রাফিন সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক সেলিম রেজা, সিভিল সার্জন ডা: সেলিনা বেগম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বদরুদ্দোজা শুভসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম