আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 18, 2026, 6:24 am || প্রকাশের তারিখ: March 26, 2020, 11:25 pm
চীন থেকে এলো দশ হাজার টেস্ট কিট
ঢাকা।। করোনাভাইরাস মোকাবিলায় মেডিকেল সরঞ্জাম পাঠিয়েছে চীন সরাকার। মেডিকেল সরঞ্জামের মধ্যে রয়েছে ১০ হাজার টেস্ট কিট, ডাক্তারদের জন্য ১০ হাজার পিপিই ও এক হাজার থার্মোমিটার।

আজ (বৃহস্পতিবার) বিকেলে চীনের কুনমিং থেকে একটি কার্গো উড়োজাহাজে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসে এসব চিকিৎসা সরঞ্জাম। পরে বিমানবন্দরে চীন দূতাবাসের কর্মকর্তারা বাংলাদেশের কর্তৃপক্ষকের কাছে এসব সরঞ্জাম হস্তান্তর করেন।

চীন সরকার করোনাভাইরাস প্রতিরোধে বিশ্বের বিভিন্ন দেশকে চিকিৎসাসামগ্রী সহায়তা দিচ্ছে। এরই অংশ হিসেবে বাংলাদেশে এসব টেস্ট কিট, পিপিই, থার্মোমিটার পাঠিয়েছে চীন।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম