আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 18, 2026, 7:18 am || প্রকাশের তারিখ: March 27, 2020, 11:44 am
মিয়ানমানে আরও দুজন করোনায় আক্রান্ত
ঢাকা।। মিয়ানমরে আরো দুজন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। এতে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল পাঁচজনে। দেশটির সরকারের দাবি, আক্রান্তদের সবাই বিদেশ ফেরত।

মিয়ানমারের স্বাস্থ্য মন্ত্রণালয় আজ শুক্রবার জানিয়েছে, ইয়াঙ্গুনে ৬৫ বছর বয়সী এক ব্যক্তি এবং মান্দালয়ে ৩৩ বছর বয়সী এক যুবক করোনা ভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন।

মান্দালয়ে আক্রান্ত হিসেবে শনাক্ত হওয়া যুবক মার্কিন নাগরিক। সে দেশ থেকে গত ১৯ মার্চ মিয়ানমার ফিরে এসেছেন তিনি।

জানা গেছে, কাতার এয়ারওয়েজের একটি বিমানে চড়ে দেশে ফিরেছেন তিনি। বাসে চড়ে বাড়ি ফেরার আগে ইয়াঙ্গুনের একটি হোটেলে তিনি রাত্রি যাপন করেছেন।

অপরজন ১৪ মার্চ অস্ট্রেলিয়া থেকে এসেছেন। অস্ট্রেলিয়া থেকে আসার পথে সিঙ্গাপুরে চারদিন ছিলেন তিনি। তাদের উভয়ে জ্বর, সর্দি-কাশিতে ভুগছিলেন। পরে করোনা পরীক্ষা করে পজিটিভ হিসেবে চিহ্নিত হলেন।

আ/রি
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম