আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: June 26, 2026, 12:04 am || প্রকাশের তারিখ: March 27, 2020, 7:21 pm
যশোরে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভেতর বহিরাগত সন্ত্রাসী হামলা আহত-১আটক ১
আসাদুর রহমান শার্শা সংবাদদাতা।। যশোরের শার্শা উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে এর রান্নার বাবুচি জিয়াউর রহমান (৪০)কে বহিরাগত রিকন নামে এক সন্ত্রাসী বেধড়ক পিটিয়ে আহত করে তাকে।সহ কর্মীরা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।তার অবস্থা আশঙ্কাজনক । শুক্রবার(২৭শে মার্চ) সকাল ১১ টার সময় বাবুচি রান্না করার সময় রান্না ঘরের মধ্যে এ ঘটনা ঘটে।

শার্শা স্বাস্থ্য কমপ্লেক্সে এর ডাক্তার শুভঙ্কর মন্ডল বলেন,বাবুচি জিয়াউর রহমান রোগীদের রান্নার কাজ করেন প্রতিদিনের ন্যায় আজও রান্না করার সময় বহিরাগত সন্ত্রাসী রান্না ঘরে ঢুকে তাকে মারধর করে।পরে থানায় খবর দিলে পুলিশ তাকে আটক করে।আটকৃত সন্ত্রাসী দক্ষিণ বুরুজ বাগান গ্রামের মশিয়ারের ছেলে।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(তদন্ত) আল ফরিদ জানান ডাক্তারের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে রিকনকে আটক করা হয়েছে তার বিরুদ্ধে শার্শা থানায় মামলা দিয়ে যশোর কোর্টে সোপর্দ করা হবে ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম