আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 14, 2026, 5:38 pm || প্রকাশের তারিখ: March 27, 2020, 9:56 pm
করোনায় আক্রান্ত হলেন বিট্রিশ প্রধানমন্ত্রী
ঢাকা।। করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। তিনি বর্তমানে আইসোলেশনে আছেন। শুক্রবার সংবাদমাধ্যম সিএনএন এ খবর জানায়।

এক ভিডিও বার্তায় বরিস জনসন বলেন, আমার করোনা ভাইরাস পজিটিভ এসেছে। গত ২৪ ঘণ্টায় আমার হালকা লক্ষণ প্রকাশ পেয়েছে। আমি এখন স্বেচ্ছায় আইসোলেশনে আছি। আগামী দিনগুলোতে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সরকারের গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে অংশ নেব। আমরা একসঙ্গে এই ভাইরাসের বিরুদ্ধে লড়াই করব এবং এটাকে পরাজিত করব।

যুক্তরাজ্যে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে এখন পর্যন্ত ১১ হাজার মানুষ। মৃত্যু হয়েছে ৫৮০ জনের।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম