আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 14, 2026, 4:57 pm || প্রকাশের তারিখ: March 27, 2020, 10:28 pm
আদিতমারীতে পৃথক ঘটনায় দু’টি লাশ উদ্ধার
লালমনিরহাট সংবাদদাতা।। লালমনিরহাটর আদিতমারীতে পৃথক ঘটনায় নিখোঁজ থাকার একদিন পর পুকুর থেকে এক গৃহবধূ ও আরেক ঘটনায় একটি শিশুর মরদেহ  উদ্ধার করেছে থানা পুলিশ।

শুক্রবার (২৭ মার্চ) সকালে উপজেলার মহিষখোচা ইউনিয়নের গোবর্দ্ধন স্পার বাঁধ এলাকার একটি পুকুর থেকে এক শিশু ও সারপুকুর ইউনিয়নর টিপার বাজার এলাকার আরেকটি পুকুর থেকে গৃহবধুর মরদেহ উদ্ধার করা হয়েছে।

তারা হলেনঃ উপজলার সারপুকুর ইউনিয়নর টিপারহাট এলাকার প্রফুল্য চন্দ্র বর্মনের স্ত্রী জয়মালা রানী (৪০) ও মহিষখোচা ইউনিয়নের উত্তর কচুমুড়া এলাকার ইউনুস আলীর ছেলে জীম মিয়া (৭)।

আদিতমারী থানা পুলিশ সুত্র জানায়, বৃহস্পতিবার দুপুরে গরুর ঘাস কাটার জন্য বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি গৃহবধূ জয়মালা রানী। অনক খোঁজাখুঁজি করেও তার কোন সন্ধান পায়নি পরিবার।।

শুক্রবার সকালে বাড়ির পাশেই একটি পুকুর থেকে স্থানীয়দের সহায়তায় তার মরদহ উদ্ধার করে পরিবারের লোকজন। খবর পেয়ে থানা পুলিশ মরদেহের সুরতহাল রিপার্ট তৈরি করেন

অন্য দিকে শিশু জীম মহিষখোচা এলাকার গোবর্দ্ধন সলেডি স্পার বাঁধ এলাকা থেকে বৃহস্পতিবার সকালে খেলতে গিয়ে নিখোঁজ হয়। তার সন্ধানে বিভিন্ন এলাকায় মাইকিং করেও সন্ধান মিলেনি।।

শুক্রবার সকালে তার খালু সাইদুল ইসলামের বাড়ির পাশের একটি পুকুরে তার মরদেহ ভাসতে দেখে উদ্ধার করেন স্থানীয়রা।
আদিতমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম, দু’টি ঘটনায় মরদেহ উদ্ধারের কথা স্বীকার করেছন।

রি
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম