আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 18, 2026, 7:18 am || প্রকাশের তারিখ: March 28, 2020, 1:44 pm
বন্ধ হলো বিমান বাংলাদেশের সব ফ্লাইট
ঢাকা।। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট যুক্তরাজ্যের লন্ডন ও ম্যানচেস্টার রুটে সাত দিনের জন্য স্থগিত ঘোষণা করা হয়েছে। এর মধ্য দিয়ে বিমানের সব রুটের ফ্লাইট বন্ধ হয়ে গেল।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোকাব্বির হোসেন শুক্রবার (২৭ মার্চ) সাংবাদিকদের এ কথা বলেন।

তিনি বলেন, ‘বিদ্যমান (করোনাভাইরাসের কারণে সৃষ্ট) পরিস্থিতিতে বিমানের লন্ডন ও ম্যানচেস্টার রুটের ফ্লাইট আপাতত সাতদিনের জন্য স্থগিত করা হলো। আগামী ৩০ মার্চ ঢাকা থেকে ওই দুটি গন্তব্যে ফ্লাইট যাবে এবং পরদিন ফেরত আসবে। এরপর স্থগিতের সিদ্ধান্ত কার্যকর হবে।’

যাত্রী সংকটসহ স্ব স্ব দেশের নিষেধাজ্ঞার কারণে ইতোমধ্যে আন্তর্জাতিক সব রুটে ১৫ এপ্রিল পর্যন্ত ফ্লাইট বন্ধ করেছে বিমান। অপরদিকে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) নিষেধাজ্ঞার কারণে অভ্যন্তরীণ রুটের ফ্লাইট চলাচলও বন্ধ রয়েছে।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম