আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: জুন ১৪, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ || প্রকাশের তারিখ: জুলাই ১, ২০১৯, ৯:৩৮ পূর্বাহ্ণ
৩৮তম বিসিএসের লিখিত ফলাফল: উত্তীর্ণ ৯৮৬২ জন
বিশেষ প্রতিবেদক:   ৩৮তম বিসিএসের লিখিত পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। লিখিত এ পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ৯ হাজার ৮৬২ জন পরীক্ষার্থী।


পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) আ.ই.ম নেছার উদ্দিন সোমবার (১ জুলাই)সাংবাদিকদের এ তথ্য জানিয়ে বলেন, তারা মৌখিক পরীক্ষায় অংশ নিতে পারবেন।

গত বছরের ২৮ ফেব্রুয়ারি ৩৮তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ হন ১৬ হাজার ২৮৬ জন।

২০১৭ সালের ২৯ ডিসেম্বর এ বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়, এতে ৩ লাখ ৪৬ হাজার ৪৪০ আবেদনকারীর মধ্যে অংশ নেন ২ লাখ ৮৮ হাজার ৮৯৯ জন।

ফলাফল পাওয়া যাবে পিএসসির ওয়েবসাইটে (http://www.bpsc.gov.bd/)।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম