আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: June 26, 2026, 12:01 am || প্রকাশের তারিখ: March 28, 2020, 9:40 pm
মনিরামপুর সহকারী ভূমি কমিশনার সাইয়েমা কে দায়িত্ব থেকে অব্যাহতি
নিজস্ব প্রতিবেদক।। যশোরের মনিরামপুর উপজেলার সহকারী ভূমি কমিশনার সাইয়েমা হাসানের বয়স্কদের অপমান ও হেনস্থার করায় দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন জনপ্রশাসন সচিব।

শুক্রবার(২৭-ই মার্চ) যশোরের মণিরামপুরে মাস্ক না পরায় কয়েকজন বৃদ্ধকে কান ধরিয়ে উঠবস ও দাঁড় করিয়ে শাস্তি দিয়ে সেই ছবি ধারণ করেন সহকারী ভূমি কমিশনার সাইয়েমা হাসান। সে ছবি গুলা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনার ঝড় ওঠে।ওই এসিল্যান্ডের শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা।

এ ব্যাপারে যশোরের জেলা প্রশাসক শফিউল আরিফ জানান, সাইয়েমা হাসানের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম