আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 23, 2026, 6:51 pm || প্রকাশের তারিখ: March 28, 2020, 9:42 pm
বাড়ি বাড়ি ত্রাণ নিয়ে ইউএনও-পিআইও!
লালমনিরহাট সংবাদদাতা।। লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় বাড়ি বাড়ি গিয়ে অস্বচ্ছল ও হতদ্ররিদ্র পরিবার গুলোর মাঝে ত্রাণ দিয়ে আসছেন উপজেলা নির্বাহী অফিসার( ইউএনও) রবিউল হাসান ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা( পিআইও) ফেরদৌস আহম্মেদ।.
গত দুই দিন ধরে তারা ওই উপজেলার ৩ শত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করে আসছেন। প্রতি পরিবারকে ১০ কেজি চাল, ২ কেজি আলু ও ২ কেজি ডাল মিলে একটি প্যাকেট করে বিতরণ করা হচ্ছে।
কালীগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) ফেরদৌস আহম্মেদ বলেন, প্রধানমন্ত্রীর নিদের্শে আমরা বাড়ি বাড়ি গিয়ে ত্রাণ বিতরণ করছি। কাউকে প্রয়োজন ছাড়া বাড়ির বাহিরে যাওয়ার দরকার নেই। যদি কারো বাসায় খাবার সংকট হয় আমরা খবর পেলে নিজেই ত্রাণ দিয়ে আসবো।
স্থানীয় সংসদ সদস্য ও সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহম্মেদ আমাদের এ ত্রাণ বিতরণ কার্যক্রম নিয়মিত মনিটরিং করছেন।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম