প্রিন্ট এর তারিখ: September 16, 2026, 1:43 pm || প্রকাশের তারিখ: March 28, 2020, 9:46 pm
সৈয়দ বশির আহম্মেদ।। পিরোজপুরের কাউখালীতে থানা পুলিশের উদ্যোগে করোনা ভাইরাসের সংক্রমন থেকে রক্ষা পাইবার জন্য সতেনতামূলক প্রচার প্রচারনা অব্যাহত রেখেছে।
শনিবার সকালে উপজেলার দক্ষিণ বাজার ও উত্তর সহ বিভিন্ন স্পটে অফিসার ইনচার্জ মোঃ নজরুল ইসলামের নেতৃত্বে মাইকিং, লিফলেট বিতরণ, মাস্ক পড়তে উসৎসাহিত করা সহ বিভিন্ন প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছে।
এসময় মাইকে ওসি নজরুল ইসলাম বলেন, করোনা ভাইরাস থেকে বাঁচতে সামাজিক দুরত্ব বজায় রাখতে এবং অপ্রয়োজনে বাড়ির বাইরে বের না হতে নাগরিকদের প্রতি অনুরোধ জানান। আমাদের দেশের অনেক মানুষ এ ভাইরাস সম্পর্কে এখনও অবগত নাই। তাই আমরা জনগণের দাড় গোড়ায় এ ভাইরাসের প্রাদুর্ভাব সম্পর্কে সচেতন করার লক্ষে এ প্রচার প্রচারনা। আমরা প্রতিনিয়ত বাজার মনিটরিং সহ লোকসমাগম যাতে না হয় সেদিকে সজাগ দৃষ্টি রাখছি।