আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 8, 2026, 11:00 pm || প্রকাশের তারিখ: March 28, 2020, 9:55 pm
বাগেরহাট শহরে ছিটানো হচ্ছে জীবানুনাশক ওষুধ
আহসান টিটু।। বাগেরহাট পৌর শহরের কয়েকটি গুরুত্বপূর্ণ পয়েন্টে জীবানুনাশক ওষুধ ছিটানো হয়েছে। শহরের ফলপট্রি মোড়, কাঁচাবাজার, মাছ বাজার ও শহর রক্ষা বাঁধের বেশ কিছু এলাকায় এ জীবানুনাশক স্প্রে করা হয়।



শহরকে জীবানুমুক্ত রাখতে বাগেরহাট পৌরসভা, জেলা প্রশাসন ও ফায়ার সার্ভিসের উদ্যোগে ছিটানো হচ্ছে এই জীবানুনাশক ওষুধ।
এ সময় উপস্থিত ছিলেন বাগেরহাট অতিরিক্ত জেলা প্রশাসক মো. কামরুল ইসলামসহ পৌরসভার কর্মকর্তাবৃন্দ।
করোনাভাইরাস প্রতিরোধে যে কোন পরিস্থিতি মোকাবেলায় সার্বিক প্রস্ততি রয়েছে বলে জানান ফায়ার সার্ভিসের বাগেরহাটের উপপরিচালক গোলাম ছরোয়ার।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম