আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 8, 2026, 11:00 pm || প্রকাশের তারিখ: March 28, 2020, 11:14 pm
আশুলিয়ায় যুব সমাজের উদ্যোগে করোনা সচেতনতা প্রচারনা
নিজস্ব প্রতিবেদক।। সাভারের আশুলিয়ায় সাভার উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারন সম্পাদক ও স্বনির্ভর ধামসোনা ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল ইসলামের নির্দেশনায় পলাশবাড়ী পশিমপাড়া সমাজ উন্নয়ন যুব সংঘের উদ্যোগে করোনা প্রতিরোধে সচেতনতামূলক প্রচারনা অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার ( ২৮ ই মার্চ) আশুলিয়ার পলাশবাড়ী,কাইছা বাড়ী,গোছারটেক,ওফকির বাড়ির মোড়,কাঠাল তলার মোড়,ডেন্ডাবর পশ্চিমপাড়া,পল্লীবিদ্যুৎ বাজার এলাকায় এ সচেতনতা প্রচারণা অনুষ্ঠিত হয়।

এসময় ধামসোনা ৮ নং মেম্বার হারুন আর রশিদ করোনা প্রতিরোধে বিভিন্ন ধরনের উদ্যোগের কথা সকলকে জানান। লোকজনকে অবাধে চলাচল ও জনসমাগম এড়িয়ে চলার আহবান জানান। সকলকে নিজ নিজ বাড়িতে থেকে সরকারকে সহযোগিতা করার জন্য সকলকে অনুরোধ জানান। চলমান সমস্যা সমাধানে সমাজের প্রতিটি শ্রেনীর লোকজনকে এগিয়ে আসার আহবান জানান তিনি।

এসময় গরিব ও দুস্থদের মাঝে মাস্ক বিতরণ করা হয়। মাইকিং এর মাধ্যমে সকলকে সচেতন হতে আহবান জানান।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ ইউসুফ আলী,মোঃ রুবেল,মোঃ বারক আলী, মোঃ মজিবার সহ প্রমুখ।

আ/রি
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম