আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 23, 2026, 9:56 pm || প্রকাশের তারিখ: July 1, 2019, 9:52 am
অবনতি হয়নি এরশাদের শারীরিক অবস্থার: জিএম কাদের
ডেস্ক নিউজ: জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের শারীরিক অবস্থার কোনো অবনতি হয়নি বলে জানিয়েছেন তার ছোট ভাই ও পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিএম কাদের।

সোমবার বেলা ১টার দিকে রাজধানীর বনানীতে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। জিএম কাদের বলেন, পল্লীবন্ধু এরশাদের শারীরিক অবস্থা অপরিবর্তিত আছে। গতকাল (রোববার) থেকে তার অবস্থার কোনো অবনতি হয়নি। তার অবস্থা স্থিতিশীল থাকা মানেই শুভ লক্ষণ।

তিনি জানান, সিএমএইচের চিকিৎসকরা আন্তরিকতার সঙ্গে এরশাদের চিকিৎসা দিয়ে যাচ্ছেন। চিকিৎসকরা তার শারীরিক অবস্থার উন্নতি নিয়ে আশাবাদী।

জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সকাল সাড়ে ১০টার দিকে সিএমএইচে এসেছিলেন। এ সময় চোখ মেলে তাদের কথায় সাড়াও দিয়েছেন পল্লীবন্ধু। তবে অক্সিজেন মাক্স পরা থাকায় তিনি কথা বলতে পারেননি।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম