আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: June 25, 2026, 11:55 pm || প্রকাশের তারিখ: March 28, 2020, 11:31 pm
মোবাইলে কলরেট প্রতি মিনিটে ১ পয়সা করার আহবান ওআরএফের
ঢাকা।। করোনাভাইসরাস পরিস্থিতি চলকালীন সময়ে দেশের সকল মোবাইল অপারেটরকে প্রতি মিনিট ১ পয়সা কলচার্জ গ্রহণের আহ্বান জানিয়েছে অনলাইন রিপোর্টার্স ফোরাম (ওআরএফ)। সংগঠনটির পক্ষ থেকে  মুখপাত্র এস এম খালিদ হোসেন সকল মোবাইল অপারেটর প্রতি এ আহ্বান জানান।

শনিবার (২৮ মার্চ) বিকেলে অনলাইন ঢাকা রিপোর্টার্স ফোরাম ওআরএফ-এর পক্ষ থেকে বাংলা লিংক ডিজিটাল সার্ভিসে এই দাবি জনান। বাংলা লিংকের পক্ষ থেকে বিষয়টি বিবেচনা করার আশ্বাস দেয়া হয়েছে।

ওআরএফ মুখপাত্র বলেন, বিশ্বব্যাপী করোনাভাইরাস পরিস্থিতি যে মহামারি আকার ধারণ করেছে তাতে মানুষ অসহায় হয়ে পড়েছে। মানুষ যাতে করে স্বাচ্ছন্দ্যে তার প্রিয়জনদের খোঁজখবর নিতে পারে, নিরবচ্ছিন্ন যোগাযোগ রাখতে পারে সেজন্য করোনা পরিস্থিতি চলকালীন সকল মোবাইল অপারেটরের কাছে আহ্বান জানাই।

তিনি বলেন, এই দুর্যোগের মুহূর্তে মানুষের পাশে থাকার জন্য স্ব স্ব অপারেটরে ১ পয়সা এবং অন্য অপারেটরে ২৫ পয়সা কলচার্জ নির্ধারণ করুন। ইতোপূর্বে ২০১৫ সালে পবিত্র হজ চলকালীন সময়ে দেশের মানুষের পরিস্থিতি বিবেচনা করে সৌদি আরবে কল করার ক্ষেত্রে অবিশ্বাস্যভাবে মাত্র ১ টাকা কলচার্জ করা হয়েছিল নির্দিষ্ট সময়ের জন্য। এই করোনা পরিস্থিতিতেও বাংলাদেশের মোবাইল অপারেটরগুলো তাদের কলচার্জ কমিয়ে করোনাযুদ্ধে মানুষের পাশে থাকবে বলে বিশ্বাস করি।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম