আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 14, 2026, 3:38 pm || প্রকাশের তারিখ: March 29, 2020, 12:13 pm
করোনা: জাতিসংঘের ৮৬ কর্মী আক্রান্ত
ঢাকা।। জাতিসংঘের ৮৬ কর্মী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে অধিকাংশই ইউরোপের বিভিন্ন দেশের নাগরিক। এ তথ্য নিশ্চিত করে বৃবিত দিয়েছেন সংস্থাটির মুখপাত্র স্টিফেন দুজারিক।

সংস্থাটির মুখপাত্র দুজারিক জানিয়েছেন, করোনার বিস্তার রোধে বর্তমানে জাতিসংঘের বেশিরভাগ কর্মীই বাড়িতে বসে কাজ করছেন।

জেনেভার জাতিসংঘ অফিসে প্রতিদিন চার হাজার কর্মী কাজ করতেন। কিন্তু ২৬ মার্চ এ সংখ্যা ছিল মাত্র ৭০। বর্তমানে ভিয়েনাতে জাতিসংঘের ৯৭ শতাংশ কর্মীই বাড়িতে বসে কাজ করছেন।-ডেইলি বাংলাদেশ

/রি
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম