আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 14, 2026, 3:36 pm || প্রকাশের তারিখ: March 29, 2020, 2:03 pm
কাউখালীতে ইয়াবা মাদক সম্রাট সোহেলসহ গ্রেফতার-২
কাউখালী সংবাদদাতা।। পিরোজপুরে কাউখালীতে ইয়াবা মাদক সম্রাট সোহেল সহ দুইজনকে থানা পুলিশ গ্রেফতার করেছে।

পুলিশ সূত্রে জানা যায়, কাউখালী উপজেলার চিরাপড়া পারসাতুরিয়া ইউনিয়নের সুবিদপুর গ্রামের দেলোয়ার হোসেন হাওলাদারের ছেলে মোঃ সোহেল হাওলাদার (৩৫) মাদক ব্যবসার সাথে জড়িত থাকায় শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে কাউখালী থানার এস.আই মজিবুর রহমানের নেতৃত্বে চিরাপাড়া বেইলী ব্রীজ সংলগ্ন টেম্পু ষ্ট্যান্ড থেকে সোহেল ও একই গ্রামের কবির গাজীর ছেলে সাগর গাজী (২০) কে ৬ পিচ ইয়াবা সহ গ্রেফতার করে। তাদের বিরুদ্ধে মাদক আইনে নিয়মিত মামলা হয়েছে।

এ ব্যাপারে কাউখালী থানার অফিসার ইনচার্জ মোঃ নজরুল ইসলাম এ বিষয়ে সত্যতা স্বীকার করে বলেন যে, মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম