আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 8, 2026, 11:00 pm || প্রকাশের তারিখ: March 29, 2020, 2:49 pm
আশুলিয়ায় ছাত্রদলের করোনা সচেতনতা প্রচারণা
আরিফ মন্ডল বিশেষ প্রতিনিধি ।। সাভারের আশুলিয়ায় প্রানঘাতী করোনা ভাইরাস মোকাবেলায় ঢাকা জেলা ছাত্রদলের উদ্যোগে সচেতনতামূলক প্রচারণা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৯ই মার্চ) দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক, তারুণের অহংকার আগামী দিনের রাষ্ট্র নায়ক মো: তারেক রহমানের নির্দেশে ঢাকা জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো: মেহফুজুল আলম সাগর এর তত্ত্বাবধানে বিকেলে আশুলিয়ার পল্লীবিদুৎ বাসস্ট্যান্ডের বিভিন্ন স্থানে এ প্রচারণা অনুষ্ঠিত হয়েছে। করোনা ভাইরাসের জীবানু থেকে সুরক্ষিত থাকার জন্য জন্য ছিটানো হয় জীবানুনাশক। অসহায়ের মাঝে বিতরণ করা হয় সাবান ও মাস্ক।সচেতনামূলক কার্যক্রমের অংশ হিসেবে বিরতণ করা হয় লিফলেট ।

[caption id="attachment_25417" align="aligncenter" width="820"]  জীবানুনাশক ছিটিয়ে পরিষ্কার কার্যক্রম পরিচালিত হচ্ছে[/caption]

ঢাকা জেলা ছাত্রদলের যুগ্ম সাধারন সম্পাদক মেহফুজুল আলম সাগর জানান, করোনা পরিস্থিতি মোকাবেলায় সকলকে এগিয়ে আসতে হবে। করোনা সমস্যা সমাধানের পূর্ব পর্যন্ত গৃহবন্দী নিম্ন আয়ের লোকজনকে সব ধরনের সাহায্য করে যাবো। বাংলাদেশ ছাত্রদল গরীব ও দুংস্থদের সাহায্যে সবসময় পাশে থাকবে।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সাভার থানা ছাত্রদল সাবেক সহ-সভাপতি এম.এইচ. পলাশ, আশুলিয়া থানা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক সৈয়দ সাইফুল ইসলাম, সাবেক যুগ্ম আহ্বায়ক সাজ্জাদ হোসেন আদর, সাবেক সাংগঠনিক সম্পাদক, ধামসোনা ইউনিয়ন ছাত্রদল শাহাদাত হোসেন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সুমন,,সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ দবির হোসেন জয়সহ আরও অনেক নেতাকর্মীরা।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম