আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 8, 2026, 11:00 pm || প্রকাশের তারিখ: March 29, 2020, 3:26 pm
ধামরাইয়ে দুইটি পৃথক স্থানে দুইজনের আত্যহত্যা
ধামরাই সংবাদদাতা।। ঢাকার ধামরাই উপজেলার পৃথক স্থান হতে দুইটি মৃত দেহ উদ্ধার করে ধামরাই থানা পুলিশ। এই ঘটনার পরিপ্রেক্ষিতে অঞ্চল দুটিতে থমথমে পরিবেশ বিরাজ করছে।

শনিবার (২৮ মার্চ) দিবাগত রাতে লাবনী আক্তার নামে গৃহবধ‍ূ (৩৩) ও শেফালী আক্তার (১৮) এক কলেজ ছাত্রীর আত্মহত্যার ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ মরদেহ দুটি উদ্ধার করে।

ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) . দীপক চন্দ্র সাহা জানান, উপজেলার কুল্লা ইউনিয়নের জয়পুরা এলাকার আব্দুল খালেকের স্ত্রী লাবনী আক্তার (৩৩) পারিবারিক কলহের জের ধরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।

অপরদিকে কুশুরা ইউনিয়নের বান্নল গ্রামের সাইফুল ইসলামের মেয়ে শেফালী আক্তার (১৮) প্রাথমিকভাবে আত্মহত্যার কারণ জানা যায়নি। সেফালী আক্তার ভালুম আতাউর রহমান স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী ছিলো।

রবিবার সকালে নিহতের লাশ ময়না তদন্তের জন্য রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। দুটি ঘটনায় ধামরাই থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম