আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: June 25, 2026, 10:51 pm || প্রকাশের তারিখ: March 29, 2020, 4:32 pm
করোনা: সকল নাগরিকদের ফিরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র
ঢাকা।। মহামারী করোনাভাইরাস আতঙ্কে বাংলাদেশ থেকে সকল নাগরিকদের ফিরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র। সোমবার একটি ফ্লাইটে মার্কিন নাগরিক ও তাদের পরিবারকে ফিরিয়ে নেওয়া হবে।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় ও বাংলাদেশে মার্কিন দূতাবাস একটি বিশেষ চার্টার্ড ফ্লাইটের ব্যবস্থা করেছে।

কাতারের রাজধানী দোহা হয়ে ফ্লাইটটি ওয়াশিংটনে পৌঁছাবে। দোহায় যাত্রীরা বিমানের মধ্যেই থাকবেন। ভ্রমণের ব্যয় যাত্রীদের পরিশোধ করতে হবে।

রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফ্লাইটটি ছেড়ে যাওয়ার সময় পরিবর্তন হতে পারে। বোর্ডিংয়ের আগেই নির্দিষ্ট ফরে স্বাক্ষর করে জমা দিতে হবে। বিমানবন্দরে কোনো নগদ অর্থ ও ক্রেডিট কার্ডে অর্থ পরিশোধ করা হবে না।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম