প্রিন্ট এর তারিখ: July 14, 2026, 2:19 pm || প্রকাশের তারিখ: March 30, 2020, 12:14 am
ঢাকা।। প্রাণঘাতী করোনা আতঙ্কে কাঁপছে গোটা বিশ্ব। মারাত্মক অবস্থা সৃষ্টি হয়েছে ইতালিতে। গত ২৪ ঘন্টায় দেশটিতে আরো ৭৫৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে সেখানে মৃতের সংখ্যা ১০ হাজার ৭৭৯ জন।
ইউরোপে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হল ইতালি। সেখানে প্রায় সবকিছু বন্ধ হয়ে গিয়েছে। সাধারণ মানুষ দীর্ঘদিন ধরে বাড়িতে থাকছেন। সে দেশের সরকার জানিয়েছে, আগামী এপ্রিলের ৩ তারিখ অবধি বন্ধ রাখা হয়েছে সব পরিষেবা।