আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 23, 2026, 6:51 pm || প্রকাশের তারিখ: March 30, 2020, 2:13 pm
জয়পুরহাটে অসহায় দরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ
জয়পুরহাট সংবাদদাতা।। করোনাভাইরাসের প্রভাবে জয়পুরহাটে কর্মহীন হয়ে পড়া খেটে খাওয়া দরিদ্র মানুষের মাঝে বিভিন্ন ধরনের নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করেছে সদর উপজেলা প্রশাসন।

সকালে উপজেলা চত্বরে এ সব খাদ্য সামগ্রী (চাল, ডাল, আলু, তেল, লবন, কাঁচামরিচ,পেয়াজ ) বিতরণ করা হয়। কর্মহীন দরিদ্র মানুষের মধ্যে এসব সামগ্রী তুলেদেন জয়পুরহাট জেলা প্রশাসক মোহাম্মদ জাকির হোসেন।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্তি জেলা প্রশাসক সার্বিক মুনিরুজ্জামান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন চন্দ্র রায়, সদর উপজেলা চেয়ারম্যান এস এম সোলায়মান আলী, ভাইস চেয়ারম্যান অশোক কুমার ঠাকুর,দোগাছি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জহুরুল ইসলামসহ অন্যরা।

খাদ্য সামগ্রী বিতরণকালে জেলা প্রশাসক করোনাভাইরাস ছড়ানোর বিষয়গুলো তুলে ধরে বলেন, ঘরে থাকুন, গণজমায়েত এড়িয়ে চলুন এবং স্বাস্থ্য পরামর্শ মেনে চলুন।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম