আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: September 20, 2026, 5:17 pm || প্রকাশের তারিখ: March 30, 2020, 3:30 pm
করোনায় মারা গেলেন ‘কাইশ্যা’
ঢাকা।। করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন জাপানের বিখ্যাত কৌতুক অভিনেতা কেন শিমুরা। যিনি বাংলাদেশে ‘কাইশ্যা’ নামে পরিচিত। দেশের একটি ইউটিউব চ্যানেলের বদলতে তাকে এই নামে চেনে সবাই। কেন শিমুরা’র মৃত্যুর খবরটি নিশ্চিত করেছে দ্যা স্টার।

প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি করোনাভাইরাসে আক্রান্ত হন এই কমেডিয়ান। এরপর তাকে হাসপাতালে ভর্তি করা হলে রোববার চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। টোকিওর একটি হাসপাতালে মারা যান তিনি।

বিশ্বব্যাপী করোনভাইরাসে এখন পর্যন্ত সাত লাখের বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ৩৪ হাজারের বেশি মানুষ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম