আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 23, 2026, 6:15 am || প্রকাশের তারিখ: March 30, 2020, 3:45 pm
লোহাগাড়ায় করোনা রোধে জলকামান দিয়ে ছিটানো হচ্ছে জীবাণুনাশক স্প্রে
লোহাগাড়া সংবাদদাতা।। চট্টগ্রামের কক্সবাজার মহাসড়কের উপজেলা চুনতি থেকে পদুয়া বাজার পর্যন্ত লোহাগাড়া থানা পুলিশের উদ্যোগে চট্টগ্রাম জেলা পুলিশের জল কামান দিয়ে জীবাণুনাশক স্প্রে করা হয়েছে।

আজ ৩০ মার্চ (সোমবার) সকাল সাড়ে ১১ টায় জীবাণুনাশক স্প্রে কার্যক্রম উদ্বোধন করেন লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকের হোসাইন মাহামুদ। এসময় উপস্থিত ছিলেন লোহাগাড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রাশেদুল ইসলাম।

লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকের হোসাইন মাহমুদ বলেন, চট্টগ্রাম জেলা পুলিশ সুপার এস এম রাশিদুল হক স্যারের নির্দেশে লোহাগাড়া থানার বিভিন্ন এলাকায় প্রায় সাড়ে ৬ হাজার লিটার ধারণ ক্ষমতা সম্পন্ন জল কামান দিয়ে চুনতি থেকে পদুয়া পযর্ন্ত জীবাণুনাশক স্প্রে করা হয়েছে।

তাছাড়া সারাবিশ্বে করোনা ভাইরাস যে প্রভাব দেখা দিয়েছে তা থেকে রক্ষা পেতে হবে। তার জন্য প্রয়োজন সচেতনতা। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে জনসতেনতায় প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, জনপ্রতিনি ও গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন সংগঠণের নেতাকর্মীরা নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম