আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 14, 2026, 1:26 pm || প্রকাশের তারিখ: March 30, 2020, 9:56 pm
ফরিদপুরে যুবদল ও ছাত্রদলের উদ্যোগে ত্রাণ বিতরণ
কেএম সবুজ (বিশেষ)প্রতিনিধিঃ দেশের চলমান মহামারী নোভেল করোনাভাইসের কারণে সবকিছু লকডাউন করা হয়েছে। এর মাঝে চরম সমস্যায় পড়েছে দিন-মুজুর ,হতদরিদ্র পরিবারগুলো।আর এরই মধ্যে তাদের পাশে দাঁড়াতে এবার স্বেচ্ছাসেবী সংগঠনগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকায় রাজনৈতিক সংগঠনগুলো ছাড়াও এসব মানুষের পাশে দাঁড়িয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন অনেকেই। এরই মাঝে আজ সোমবার ফরিদপুরের গেরদা ইউনিয়নের বেশ কয়েকটি এলাকায় দিন-মজুর,হত-দরিদ্র ও অসহায় মানুষের মাঝে ত্রান সামগ্রী বিতরণ করেছেন ফরিদপুর কোতয়ালী থানা ছাত্রদল ও যুবদল।তাদের এই খাদ্য-সামগ্রী ও স্যানেটাইজ পেয়ে করোনাভাইরাস প্রতিরোধে দিন মজুরদের কিছুটা হলেও হোম কোয়ারেন্টিন মানার সহজ হবে বলে মনে করেন তারা।

 

এসময়,থানা যুবদল নেতা রাশেদ খান মিলন  বলেন, দেশের চলমান পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সকলের সহযোগিতার হাত বাঁড়িয়ে দেওয়া উচিত। তাই াামরা নিজেরা আমাদের রাজনৈতিক আদর্শকে বুকে লালন করে ছাত্রদল ও যুবদলের পক্ষে দদ্রে মানুষদের পাশে কাজ করে যাচ্ছি।

 

ত্রাণ সা্মগ্রী বিতরণের সময় ছিলেন,ফরিপুর কোতয়ালী থানা যুবদল নেতা রাশেদ খান মিলন, ঢাকা কলেজ ছাত্রদলের মিলনায়তন বিষয়ক সম্পাদক- নাদিম মাহমুদ রুবেল ,সাইফুল ইসলাম , থানা ছাত্রদল চুকদার -জহুরুল ইসলাম সোহাগ, গেরদা ইউনিয়ন যুবদল -মুহাম্মদ হালিম  প্রমুখ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম