আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: September 16, 2026, 2:23 pm || প্রকাশের তারিখ: March 30, 2020, 11:36 pm
কাউখালীতে করোনা সংক্রমন প্রতিরোধে জেলা পরিষদ কর্তৃক সুরক্ষা সামগ্রী বিতরণ
কাউখালী সংবাদদাতা।। পিরোজপুরের কাউখালীতে সোমবার বিকেলে জেলা পরিষদ কর্তৃক করোনা ভাইরাস সংক্রমন প্রতিরোধে জনসাধারনের মাঝে সুরক্ষা সামগ্রী প্রদান করেন পিরোজপুর জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মহিউদ্দীন মহারাজ।

এ সময় উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা রেবেকা খান, কাউখালী উপজেলা চেয়ারম্যান আবু সাঈদ মিঞা মনু, ভান্ডারিয়া উপজেলা চেয়ারম্যান মিরাজুল ইসলাম, কাউখালী উপজেলা নির্বাহী অফিসার মোছা. খালেদা খাতুন রেখা, ভাইস চেয়ারম্যান মৃদুল আহম্মেদ সুমন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এড. আব্দুস শহীদ, সাধারন সম্পাদক মনিরুজ্জামানা তালুকদার পল্টন সহ, যুগ্ম সাধারন সম্পাদক কামরুজ্জামান মিঠু, জেলা পরিষদের সদস্য শাহজাদী রেবেকা চৈতী, মামুন হোসেন বাবলু জোমাদ্দার, ওসি নজরুল ইসলাম, ইউপি চেয়ারম্যান এলিজা সাঈদ, শেখ সামচ্ছুদ্দোহা চাঁন, আমিনুর রশীদ মিল্টন, মাহমুদ খান খোকন, সিকদার মোঃ দেলোয়ার হোসাইন, কাউখালী প্রেস ক্লাব সভাপতি তারিকুল ইসলাম পান্নু, সাধারণ সম্পাদক সৈয়দ বশির আহম্মেদ প্রমুখ।

এ সময় তিনি উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, ইউনিয়ন পরিষদ, থানা এবং কাউখালী প্রেস ক্লাবে সুরক্ষা সামগ্রী হিসাবে হ্যান্ড ওয়াশ, মাস্ক, হ্যান্ড গ্লোবস, হ্যান্ড স্যানিটাইজার ও সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম