আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: June 25, 2026, 9:11 pm || প্রকাশের তারিখ: March 31, 2020, 12:52 pm
করোনা: নববর্ষ অনুষ্ঠান বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর
ঢাকা।। মহামারী করোনাভাইরাসের সংক্রমণ রোধে চলতি বছরে বাংলা নববর্ষের অনুষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার গণভবন থেকে দেশের ৬৪ জেলার জেলা প্রশাসকের সাথে ভিডিও কনফারেন্সে এসব নির্দেশনা দেন তিনি।

প্রধানমন্ত্রী আরও বলেন, ‘বাংলা নববর্ষ আমরা সব সময় খুব উৎসবের সাথে উদযাপন করে থাকি। এবারে আমরা সব অনুষ্ঠান বাদ দিয়েছি, বিশেষ করে লোক সমাগম হয় এমন সব অনুষ্ঠান। আমি মনে করি নববর্ষের অনুষ্ঠান বিশাল জনসমাগম করে সারাদেশে সম্পূর্ণ বন্ধ রাখা উচিত। এখন ডিজিটাল যুগ, যারা উৎসব করবেন, গান-বাজনা ডিজিটাল পদ্ধতিতে করতে পারেন,’ যোগ করেন প্রধানমন্ত্রী।

উল্লেখ্য, সর্বশেষ তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত ৪৯ জন রোগী শনাক্ত হয়েছেন; যাদের মধ্যে মোট ১৯ জন ইতোমধ্যে সুস্থ হয়ে ফিরেছেন।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম