প্রিন্ট এর তারিখ: July 14, 2026, 12:54 pm || প্রকাশের তারিখ: March 31, 2020, 12:56 pm
ঢাকা।। গাজীপুরের পানিশাইল এলাকা থেকে একই বাড়ি থেকে তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।মঙ্গলবার সকালে বিষয়টি পুলিশ নিশ্চিত করেছে।
তাৎক্ষণিকভাবে নিহতদের বিস্তারিত পরিচয় পাওয়া না গেলেও জানা গেছে নিহতরা বাবা-মা ও মেয়ে।
মহানগর কামিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর আলী খান বলেন, আমরা বিষয়টি নিশ্চিত হয়েছি। ঘটনাস্থলে একদল পুলিশ পৌঁছেছেন। পুরো ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।