প্রিন্ট এর তারিখ: July 5, 2026, 1:57 am || প্রকাশের তারিখ: March 31, 2020, 2:03 pm
ইবিঃ ১০০ শব্দে বঙ্গবন্ধুকে লিখবে শিক্ষার্থীরা
ইবি সংবাদদাতা।। মুজিববর্ষ উপলক্ষে ‘১০০ শব্দে বঙ্গবন্ধু’ লিখন প্রতিযোগিতার আয়োজন করেছে পরিবেশবাদী যুব সংগঠন ‘গ্রীন ভয়েস’ ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা। আগামী ৬ এপ্রিলের মধ্যে লেখা পাঠাতে পারবে শিক্ষার্থীরা।
জানা যায়, অনুর্ধ্ব ১০০ শব্দের মধ্যে লেখা গল্প, নিবন্ধ বা কবিতা জমা দিতে হবে। লেখা পাঠাতে পারবে কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের যে কোনো শিক্ষার্থী।
পরে সংগঠনটির আয়োজনে ‘বঙ্গবন্ধুর পরিবেশ ভাবনা’ শীর্ষক সেমিনারে সেরা পাঁচ জনকে পুরস্কৃত করা হবে। এছাড়া প্রত্যেক প্রতিযোগিকে তাঁর মূল্যবান লেখার জন্য সনদপত্র প্রদানসহ শুভেচ্ছা পুরস্কার দেওয়া হবে।
এ বিষয়ে সংগঠনটির ইবি শাখার যুগ্ন আহ্বায়ক এম এম আর সুইট বলেন, ‘বাঙালির মহানায়কের পৃথিবীতে আগমনের পূর্ণ হয়েছে ১০০ বছর। যার দৃষ্টিতে সৃষ্টি একটি মানচিত্র, একটি স্বাধীন পতাকার। তাঁরই জন্মশতবর্ষ স্মরণে আমরা এমন আয়োজন করেছি। আশা করছি সাহিত্যানুরাগীগণ আমাদের এই উদ্যোগের সাথে থাকবেন।’
উল্লেখ্য, লেখা পাঠাতে ও যে কোন প্রয়োজনে ইমেইল করতে পারেন (muklasurrahmaniu@gmail.com) -এই ঠিকানায়।