আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: June 25, 2026, 9:11 pm || প্রকাশের তারিখ: March 31, 2020, 3:59 pm
সরকারকে সহযোগিতার আশ্বাস বিএনপির
ঢাকা।। করোনা সংকট মোকাবেলায় সকলের অংশগ্রহণে জাতীয় কমিটি করা দরকার বলে মত দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ (মঙ্গলবার) সকালে রাজধানীর উত্তরায় নিজ বাসায় সাংবাদিকদের সাথে আলাপকালে একথা জানান তিনি। মির্জা ফখরুল বলেন, সমালোচনা নয় বরং এমন পরিস্থিতিতে ত্র“টিগুলো ধরিয়ে দিয়ে সকলে মিলে সংকট মোকাবেলা করতে হবে। প্রয়োজনে দলের পক্ষ থেকে সরকারকে সহয়োগিতার আশ্বাসও দেন তিনি।

এ সময় বিএনপি মহাসচিব বলেন, দুস্থদের বাঁচাতে দ্রুত কার্যকরী পদক্ষেপ নিতে হবে। নিম্ন আয়ের মানুষের জন্য সুব্যবস্থা ও স্বাস্থ্যখাতে প্রয়োজনীয় বরাদ্দ না থাকায় ক্ষোভ প্রকাশ মির্জা ফখরুল।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম