আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 14, 2026, 12:06 pm || প্রকাশের তারিখ: March 31, 2020, 4:21 pm
লালমনিরহাটে করোনা মোকাবেলায় মাক্স ও হ্যান্ড ওয়াশ বিতরণ
লালমনিরহাট সংবাদদাতা।। রংপুরের কারুপণ্যের তৈরি ৫ হাজারেরও বেশি মাস্ক ও হ্যান্ড ওয়াশ গত দুইদিন ধরে লালমনিরহাটে বিতরণ করা হয়েছে।

এর একটি অংশ লালমনিরহাট পুলিশ সুপার আবিদা সুলতানা, আদিতমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম, আদিতমারী প্রেসক্লাব, আদিতমারী উপজেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা ছাত্রলীগ এর নিকট হস্তান্তর করা হয়।
এদিকে উপজেলার মহিষখোচা ইউনিয়নের বিভিন্ন এলাকা, চরাঞ্চল, জনপ্রতিনিধি,  সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দের মাধ্যমে মাক্স ও হ্যান্ড ওয়াশ বিতরণ করা হয়েছে।

এসব বিতরণকালে সহযোগিতায় ছিলেন সহকারী শিক্ষক শেফাউল আলম ও জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহজাহান খন্দকার অরেঞ্জ। এসময় আদিতমারী প্রেসক্লাবের সভাপতি ফরহাদ আলম সুমন,সাংবাদিক মাহফুজুল আলম বকুল প্রমুখ উপস্থিত ছিলেন।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম