আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: September 16, 2026, 3:17 pm || প্রকাশের তারিখ: March 31, 2020, 10:20 pm
রূপসায় ভিক্ষুক‌দের খাদ্যসামগ্রী তু‌লে দি‌লেন ইউএনও নাস‌রিন
খুলনা সংবাদদাতা।। ক‌রোনার প্রাদুর্ভাব দূরীকর‌ণের জন্য সব ধরনের সামাজিক কার্যক্রম বন্ধের পাশাপাশি অবাধে বেড়ানো নিষিদ্ধ করা হ‌য়ে‌ছে। ফ‌লে বিপাকে পড়েছেন ভিক্ষুক ও খাবার হোটেলের উচ্ছিষ্ট চেয়ে খাওয়া ছিন্নমূল মানুষগুলো। খুলনার রূপসা উপ‌জেলার ওই সমস্ত ভিক্ষুক‌ ও ছিন্নমূল মানু‌ষের হাতে খাদ্যসামগ্রী পৌ‌ছে দি‌য়ে‌ছেন রূপসা উপ‌জেলা নির্বাহী অ‌ফিসার নাস‌রিন আক্তার। এছাড়া নিজ হা‌তে ভিক্ষুক‌দের মু‌খে মাস্ক প‌রি‌য়ে দেন তি‌নি।

মঙ্গলবার সকা‌লে আইচগাতী ও শ্রীফলতলা ইউনিয়নের শতভাগ ভিক্ষুকদের ম‌ধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।  অন্যান্য ইউ‌নিয়‌নের ভিক্ষুক‌দেরও পর্যায়ক্র‌মে খাদ্যসামগ্রী পৌ‌ছে দেয়া হ‌বে ব‌লে সং‌শ্লিষ্ট সু‌ত্রে জানা যায়।

এ সময় উপ‌স্থিত ছি‌লেন রূপসা থানার অ‌ফিসার্স ইনচার্জ (ওসি), মোল্লা জা‌কির হো‌সেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আ‌রিফ হো‌সেন, আইচগাতী ইউনিয়ন প‌রিষ‌দের চেয়ারম্যান আশরাফুজ্জামান বাবুল, শ্রীফলতলা ইউ‌পি চেয়ারম্যান ইসহাক সরদার, সেনাবা‌হিনীর সদস্য প্রমুখ।

প‌রে সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য রূপসা উপজেলার বিভিন্ন বাজারে সেনাবাহিনীর টিম নিয়ে মনিটরিং করা হয় এবং মাস্ক বিতরণ করা হয়।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম