আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 8, 2026, 8:37 pm || প্রকাশের তারিখ: March 31, 2020, 10:38 pm
করোনা ভাইরাস প্রতিরোধে কলাপাড়া হাসপাতালে চিকিৎসকদের পিপিই বিতরণ
ইমন আল আহসান।। কলাপাড়া ৫০ শয্য হাসপাতালে চিকিৎসকদের রোগীদের জরুরী চিকিৎসা সেবা প্রদানের জন্য পিপিই বিতরণ করা হয়েছে।৩০মার্চ মঙ্গরবার সকার ১১ টায় হাসপাতালের সভা কক্ষে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.চিম্ময় হাওলাদারের হাতে এ পিপিই সামগ্রী তুলে দেন এমপি মহিবুর রহমান মহিব।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মাদ শহিদুল হক,পৌর মেয়র বিপুল চন্দ্র হাওলাদার,উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক মেতালেব তালুকদার প্রমূখ। সংসদ সদস্য মহিব্বুর রহমানের নিজ উদ্যেগে হাসপাতালে ১০০ টি উপজেলা প্রশাসনকে ১০টি পিপিই এবং কলাপাড়া থানা পুলিশ কে মাস্ক বিতরণ করেণ।

এছাড়া সরকারী উদ্যেগে কলাপাড়া বঙ্গবন্ধু কলোনী,পৌর সভা সহ বিভিন্ন হাট বাজারে মাস্ক সহ খাদ্য সহায়তা প্রদান করেণ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম