প্রিন্ট এর তারিখ: September 16, 2026, 3:17 pm || প্রকাশের তারিখ: March 31, 2020, 10:50 pm
নিজস্ব প্রতিবেদক।। করোনাভাইরাসের প্রকোপে ভীত পুরো বিশ্ব। লকডাউন করা হয়েছে বিশ্বের প্রায় অধিকাংশ দেশ। এরই মাঝে করোনার সংক্রামক এড়াতে টানা ১০ দিনের সাধারন ছুটি ঘোষনা করেছে বাংলাদেশ সরকার। এতে বিপাকে পড়েছেন খেটে খাওয়া শ্রমিক ও দিনমজুর। খাদ্যের অভাবে চরমভাবে দিনযাপন করছে নিম্ন-আয়ের লোকজন। এসব দুংস্থ ও অসহায়দের সাহায্যে নিজস্ব উদ্যোগে তাদের পাশে দাড়িয়েছেন আশুলিয়ার ভাদাইল এর কৃতি সন্তান বিশিষ্ট ব্যবসায়ী সমাজ-সেবক লেখক, ও কন্ঠশিল্পী, যুবলীগনেতা মো: ওমর আলী সজীব মিয়া।
সোমবার ৩০ মার্চ বিকালে আশুলিয়ার ধামসোনা ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের ভাদাইল এলাকায়,চাল, ডাল, পেয়াজ, রসুন ও তেল বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন যুবলীগনেতা মো: ওমর আলী সজীব মিয়া আমাদেরবাংলাদেশ.কমকে জানান পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ত্রান বিতরণ কার্যক্রম চলবে।
এসময় তিনি আরো জানান, সামাজিক দায়বদ্ধতা থেকেই তিনি অসহায়দের সাহায্য পাশে দাড়িয়েছি। সমাজে বিত্তবানদের সাহায্যে এগিয়ে আসার আহবান জানিয়েছেন তিনি। বিশ্বের এমন করুণ পরিস্থিতি মানুষের পাশে না দাড়ালে আল্লাহর কাছে ঋণী থাকবে সবাই বলেও তিনি জানান।