আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: September 16, 2026, 3:17 pm || প্রকাশের তারিখ: April 1, 2020, 4:12 pm
করোনা: ঢাকা জেলা দক্ষিণ ছাত্রলীগের খাদ্যসামগ্রী বিতরণ
কেরানীগঞ্জ(ঢাকা)সংবাদদাতা।। মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য এই স্লোগানকে সামনে রেখে ঢাকা জেলা দক্ষিণ ছাত্রলীগের সাধারণ সম্পাদক এহসান আরাফ অনিক করোনা ভাইরাসে অসহায়, দুঃস্থ ও গৃহবন্দি মানুষদের ত্রান ও খাদ্য সামগ্রী বিতরণ করেন।

মঙ্গলবার ঢাকা কেরানীগঞ্জের কদমতলীে এলাকার বিভিন্ন স্থানে দুইশত পরিবারের ত্রান সামগ্রী বিতরণ করা হয়। এসময় তিনি নেতাকর্মীদের সাথে নিয়ে ৫ কেজি চাল, আলু, পিঁয়াজ, ভোজ্য তেল লবণ সহ প্রয়োজনীয় খাদ্য দ্রব্য বিতরণ করেন। করোনা পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর্যন্ত ত্রান কার্যক্রম চালিয়ে যাওয়ার ঘোষনা দেন তিনি।



ঢাকা জেলা দক্ষিণ ছাত্রলীগের সাধারণ সম্পাদক এহসান আরাফ অনিক জানান,  শিক্ষা, শান্তি, প্রগতি এটাই ছাত্রলীগের মূলনীতি। দেশের যেকোনো দূর্যোগে, দুঃসময়ে ছাত্রলীগ সবসময় সবার আগে মানুষের পাশে এসে দাঁড়িয়েছে, আর এই শিক্ষা আমারা পেয়েছি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ থেকে।

তিনি আরো বলেন সারা পৃথিবী আজ করোনার ছোবলে দিশেহারা আমারাও ইতিমধ্যে করোনা সংক্রমণে আক্রান্ত। তাই আসুন এই যুদ্ধটা আমরা ঘরে আবদ্ধ থেকেই করি, আতঙ্কিত না হয়ে সতর্ক হই। আমরা ছাত্র মানুষ তাই আমাদের পরিধি-টাও অল্প পরিসরের তাই সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি মনে রাখবেন করোনার বিরুদ্ধে এই যুদ্ধ সরকারের একার নয়, আমাদের সকলের।

সবশেষে সাধারন লোকজনকে সচেতন করার লক্ষ্যে মাস্ক বিতরণ করা হয়।

আমাদেরবাংলাদেশ/রি
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম